ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

মুরাদনগরে খামারিদের মাঝে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ

অনলাইন সংস্করণ
১১ জুলাই ২০২৩, ৫:৩৪ অপরাহ্ণ • ৮৮ বার পঠিত
মুরাদনগরে খামারিদের মাঝে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে ২৯৯ জন প্রডিউসার খামারিদের মাঝে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এল.ডি.ডি.পি এর অর্থায়নে পিজি সদস্যদের মাঝে গো-খাদ্য হিসেবে ডেইরি ফিড, কাফ ষ্টারটার, টি.আর.পি, প্রিমিক্স ও ডিসিপি বিতরন করা হয়। মুরাদনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খামারিদের মাঝে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনি। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্পসারন কর্মকর্তা ওবায়দুল বারী খান, প্রাণিসম্পদ মাঠ সহকারি মোঃ তৌহিদুর রহমান সরকার প্রমূখ।

আরও পড়ুন