ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

মুরাদনগরে কোরবানপুর জিএম উচ্চ বিদ্যালয়ের ৫০বছর পূর্তি উদযাপন

অনলাইন সংস্করণ
২৩ সেপ্টেম্বর ২০২৩, ৪:০৬ অপরাহ্ণ ৪৯ বার পঠিত
মুরাদনগরে কোরবানপুর জিএম উচ্চ বিদ্যালয়ের ৫০বছর পূর্তি উদযাপন
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর গোলাম মোস্তফা (জিএম) উচ্চ বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি ও পূনমিলনী উপলক্ষে স্মৃতিচারন, আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কোরবানপুর গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আয়োজনে শনিবার দিনব্যাপী বিদ্যালয় ক্যাম্পাসে এই অনুষ্ঠান করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ডাঃ সৈয়দ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কুমিল্লা—৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)। প্রাক্তন ছাত্র বিজয় দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় সদস্য মোঃ ইসমাইল, পূর্বধইর পূর্ব ইউপি চেয়ারম্যান শুকলাল দেবনাথ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নাইম ভূইয়া, সাবেক চেয়ারম্যান বনকুমার শীব, শরিফুল ইসলাম, প্রাক্তন ছাত্র ইঞ্জিনিয়ার মনির খান, শিক্ষক আবদুর রউফ। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক গোলাম সারোয়ার হাসান চিনু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আজিজুল বারী ইবনে জলিল, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার, রহিম পারভেজ, জাকির হোসেন, সাবেক চেয়ারম্যান ওমর ফারুকসহ আরো অনেকে। আলোচনা সভা শেষে অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে সংবর্ধনা প্রদান করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে এক উৎসব মুখর পরিবেশসহ মিলন মেলায় পরিণত হয়।

আরও পড়ুন