ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

মুরাদনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

অনলাইন সংস্করণ
২৬ নভেম্বর ২০২০, ১১:৪৬ পূর্বাহ্ণ ৩২ বার পঠিত
মুরাদনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার মুরাদনগরে ২০২০-২১ অর্থ বছরে প্রাকৃতিক দূর্যোগের কারনে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি পুনর্বাসন এবং রবি ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার কাজী নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারনের উদ্যোগে এ সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। এসময় ১২৮০জন কৃষকেেকে কৃষি উপকরন ও ২২৫০জন কৃষকের মাঝে সার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ, সমাজে সেবা কর্মকর্তা কবির আহাম্মেদ, যুব উন্নয়ন উন্নয়ন অফিসার মমিনুল হক, উপ সহকারী কৃষি কর্মকর্তা সূফি আহম্মেদ, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির, মুরাদনগর থানার কৃষক লীগের আহ্বায়ক কামাল উদ্দিন খন্দকার,বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের আহবায়ক আবু মূসা আল কবির প্রমুখ।

আরও পড়ুন