ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে করোনায় যুবলীগ নেতার মৃত্যু, সংসদ সদস্যের শোক প্রকাশ

অনলাইন সংস্করণ
২৩ জুলাই ২০২১, ৪:১৯ অপরাহ্ণ ৬১ বার পঠিত
মুরাদনগরে করোনায় যুবলীগ নেতার মৃত্যু, সংসদ সদস্যের শোক প্রকাশ
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগরে কোভিড—১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সফিকুল ইসলাম ছবি(৫৩) নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। মৃত ছবি উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম—আহ্বায়ক ও নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তরত্রিশ গ্রামের মৃত নুরু মিয়া সরকারের ছেলে। জানা যায়, যুবলীগ নেতা সফিকুল ইসলাম ছবি গত ১০ই জুলাই জ্বরে আক্রান্ত হয়ে তার বাসায় চিকিৎসাধীন ছিলেন। পরে ১৬ই জুলাই তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার করোনা পজিটিভ সনাক্ত ও অবস্থার অবনতি হলে তাকে প্রথমে আইসিইউ ও পরে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা্য় বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী ও দুই কণ্যা সন্তান রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা উত্তর ত্রিশ মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। যুবলীগ নেতা সফিকুল ইসলাম ছবির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা—৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)। শুক্রবার দুপুরে সাংসদ এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি করোনা ভাইরাসের প্রকোপ কমিয়ে আনতে সঠিক নিয়মে মাস্ক পরিধান ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারনের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন