ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

মুরাদনগরে কন্যা শিশু দিবসের আলোচনা সভা ও সনদ বিতরণ

অনলাইন সংস্করণ
৩০ সেপ্টেম্বর ২০২০, ১১:২৩ পূর্বাহ্ণ • ৯১ বার পঠিত
মুরাদনগরে কন্যা শিশু দিবসের আলোচনা সভা ও সনদ বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ ‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা ও আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’ এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও জাতীয় কন্যা শিশু দিবস স্বাস্থ্যবিধি মেনে পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহম্মেদ সোহাগ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার ও সাংবাদিক আজিজুর রহমান রনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান ও সাংবাদিক সফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক পরিচালিত আইজিএ প্রকল্পের আওতাধীন ৫০ জন প্রশিক্ষনাথীর মাঝে সনদ বিতরণ করেন ।

আরও পড়ুন