ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের নির্দেশনায় মাস্ক বিতরণ

অনলাইন সংস্করণ
১ মে ২০২১, ৪:০০ অপরাহ্ণ ৫০ বার পঠিত
মুরাদনগরে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের নির্দেশনায় মাস্ক বিতরণ
 মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
করোনাভাইরাস সংক্রমণ রোধে কুমিল্লার মুরাদনগরে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এর নির্দেশনায় মাস্ক বিতরণ করেছে জাতীয় শ্রমিকলীগ মুরাদনগর উপজেলা শাখার সহ—সভাপতি মোঃ কবির হোসেন। শনিবার বিকেলে উপজেলা সদরের আল্লাহু চত্বরে সাধারণ জনতার মাঝে মাস্ক বিতরণ সহ সচেতনতামূলক পরামর্শ দেয়া হয়। এসময় উপজেলা কৃষকলীগের সদস্য মোঃ আনিছুর রহমান, নবীপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সহ—সভাপতি দুর্বাজ খোকন, স্থানীয় ব্যবসায়ী মামুন মিয়া, বাদল মিয়া, সেলিম আহম্মেদ, প্রবাসী আরিফুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় শ্রমিকলীগ মুরাদনগর উপজেলা শাখার সহ—সভাপতি মোঃ কবির হোসেন বলেন, আমার নেতা আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ মহোদয়ের নির্দেশনায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছি। আগামী দিনগুলোতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন