ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে ইউসুফ আব্দুল্লাহ হারুনের এমপি'র অর্থায়নে অক্সিজেন প্লান্ট উদ্বোধন

অনলাইন সংস্করণ
১২ জুলাই ২০২০, ৩:২৪ অপরাহ্ণ ৬৭ বার পঠিত
মুরাদনগরে ইউসুফ আব্দুল্লাহ হারুনের এমপি'র অর্থায়নে অক্সিজেন প্লান্ট উদ্বোধন

সাজ্জাদ হোসেন শিমুলঃ

কুমিল্লার মুরাদনগরে করোনায় আক্রান্ত মুমূর্ষ রোগীদের জীবন বাঁচাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট। হাই-ফ্লো নজেল ক্যানোলা অক্সিজেন সার্ভিস চালু হলে এক সঙ্গে ১০ জন করোনা রোগী এই সুবিধা পাবে। প্রসঙ্গত, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি’র নিজস্ব অর্থায়নে উপজেলা প্রশাসনের তত্তাবধানে এই প্লান্ট চালু হচ্ছে।

সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি এই প্লান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর।

মুরাদনগর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হারুন আল রশীদ বলেন, মুজিব বর্ষে করোনা রোগীদের জন্য এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন যে উদ্যোগ নিয়েছেন তা মুরাদনগর বাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারার আরেকটি অধ্যায় হচ্ছে, মুরাদনগরে করোনা রোগীদের এমন সেবা নিশ্চিত করা। এ জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিশেক দাশ বলেন, সোমবার দুপুর নাগাদ মুরাদনগর হসপিটালে অক্সিজেন হাই-ফ্লো প্লান্ট উদ্বোধনের কথা রয়েছে। আমাদের এমপি মহোদয় ও কুমিল্লা জেলা প্রশাসক মহোদয় উপস্থিত থেকে এটি উদ্বোধন করবেন। এই প্লানটি এমপি স্যারের নিজস্ব অর্থায়নে ও উপজেলা প্রশাসনের তত্তাবধানে হয়েছে, যা করোনা রোগীদের চিকিৎসায় অর্থবহ ভূমিকা রাখবে।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সিরাজুল ইসলাম মানিক বলেন, করোনায় যারা আক্রান্ত হন, তাদের বেশির ভাগই শ্বাসকষ্ট নিয়ে মারা যায়। তবে মুরাদনগর হাসপাতালে সেন্ট্রাল এই অক্সিজেন প্লান্ট চালু হওয়ায় এখন তা থেকে রক্ষা পাবেন রোগীরা।

https://youtu.be/rIq9Ei16L5U
ইউটিউবে সংবাদটি দেখুন

আরও পড়ুন