ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা

মুরাদনগরে এমপি’র পক্ষ থেকে ৯জনকে সন্মাননা ও পুরস্কার প্রদান

অনলাইন সংস্করণ
২৯ আগস্ট ২০২১, ৩:৪২ অপরাহ্ণ ৬১ বার পঠিত
মুরাদনগরে এমপি’র পক্ষ থেকে ৯জনকে সন্মাননা ও পুরস্কার প্রদান
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
মুরাদনগরে করোনার চরম দূর্ভোগের সময়ে করোনায় আক্রান্তদের বিশেষ সেবা কার্য দিয়ে মানবতার আলোকে তাদের পাশে ছিলেন উপজেলার পরিবার পরিকল্পনা ও স্বাস্থ বিভাগের মাঠ পর্যায়ের বাছাইকৃত এ রকম ৯জনকে কুমিল্লা—৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন তার ব্যাক্তিগত তহবিল হতে প্রত্যেককে চার হাজার টাকা করে পুরস্কার ও সন্মাননা সনদ প্রদান করা হয়। রোববার দুপুরে উপজেলার কবি নজরুল মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসাবে আলহাজ্ব ইউসুফ আবদুল্লা হারুন এমপি এ পুরস্কার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, মুরাদনগর থানার ওসি মো: সাদেকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: নাজমুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ। পুরস্কার ও সন্মাননা প্রাপ্তরা হলেন উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: ফরহাদ মোস্তফা, আকবপুর ইউনিয়নের পরিবার কল্যান সহকারী শায়েস্তা বেগম, ধামঘর ইউনিয়নের পরিবার কল্যান পরিদর্শিকা লাভলী আক্তার,সুরানন্দী কমিউনিটি কিস্ননিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মো: জসীম উদ্দিন, ছালিয়াকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী মাসুমা খাতুন, শ্রীকাইল ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক কৃষ্ণপদ দেব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক বিনয় কৃষ্ণ দেব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ষ্টাফ নার্স ফারজানা আক্তার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ফারহান ইমতিয়াজ। এ বিষয়ে এমপি ইউসুফ আবদুল্লা হারুন এফসিএ বলেন করোনা কালীন সময়ে তাদের সেবা কার্যক্রম ও কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষেই উৎসাহ ব্যাঞ্জক তাদেরকে পুরস্কার ও সন্মাননা দেয়া হয়েছে।

আরও পড়ুন