ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে এমপির নিজস্ব অর্থায়নে ইমামদের মাঝে ঈদ উপহার বিতরণ

অনলাইন সংস্করণ
৬ মে ২০২১, ২:৩২ অপরাহ্ণ ৫৫ বার পঠিত
মুরাদনগরে এমপির নিজস্ব অর্থায়নে ইমামদের মাঝে ঈদ উপহার বিতরণ
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে হারুনুর রশিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র নিজস্ব অর্থায়নে উপজেলার ১০০ জন ইমামদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার করিমপুর জামিয়া ইসলামিয়া মহিউসসুন্না মাদ্রাসায় এ ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার বিতরনের আগে দোয়া অনুষ্ঠিত হয়। দেশ—জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা সহ স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেনে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মুফতি দ্বীন মোহাম্মদ আশ্রাফ। মোনাজাতের আগে সাংসদ ভিডিও কনফারেন্সে ইমাম সাহেবদের সাথে কথা বলে তাদের সার্বিক খোঁজখবর নেন। এসময় বাঙ্গরা বাজার থানা আওয়ামী কৃষকলীগের আহ্বায়ক আবু মুছা আল কবির, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মোঃ হাসান মিয়া, ব্যবসায়ী জয়নাল আবেদীন, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ বিল্লাল হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন