ঢাকা • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

মুরাদনগরে এমপির অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

অনলাইন সংস্করণ
২২ মার্চ ২০২৩, ১:২৪ অপরাহ্ণ • ৩৯ বার পঠিত
মুরাদনগরে এমপির অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলার স্থানীয় এমপির নিজস্ব অর্থায়নে সহ¯্রাধীক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি ছোলা, ৩ কেজি পেয়াঁজ, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি, ১ কেজি ডালসহ মোট ১০ কেজির একটি করে প্যাকেট বিতরণ করা হয়। বুধবার দুপুরে উপজেলা সদরের দক্ষিন পাড়া এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী তুফরিজ এটনের সভাপতিত্বে ইফতার বিতরন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। উপজেলার যুবলীগের আহ্বায়ক রুহুল আমিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, মুরাদনগর কাজী নোমান আহমদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাদিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ—সভাপতি তারেক আবদুল্লাহ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য মোঃ হেলাল উদ্দিন চৌধুরী ইউপি সদস্য আল—আমিন বাদশা, হাফেজ আবুল কালাম প্রমুখ।

আরও পড়ুন