ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি আল আমিন গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
৬ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ ৫৫ বার পঠিত
মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি আল আমিন গ্রেপ্তার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি  কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ মোঃ আল আমিন (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। রবিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে মুরাদনগর সদর ইউনিয়নের হিরারকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোঃ আল আমিন হিরারকান্দা গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, হিরারকান্দা গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই রাজু বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে হিরারকান্দা গ্রামের নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ আল আমিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ১১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২ হাজার টাকা উদ্ধার করা হয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসরুরুল হক জানান, গ্রেপ্তারকৃত মোঃ আল আমিন এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, মুরাদনগর থানা এলাকায় মাদক নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন