ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে ইটভাটায় ডাকাতি, দুই সদস্য আটক

অনলাইন সংস্করণ
১২ মার্চ ২০২৩, ৫:৩৪ পূর্বাহ্ণ ৭৩ বার পঠিত
মুরাদনগরে ইটভাটায় ডাকাতি, দুই সদস্য আটক
  • সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুরে একটি ইটের ভাটায় ডাকাতি করে পালানোর সময় জনতার হাতে দুই ডাকাত সদস্য আটক হয়েছে। আটককৃত ডাকাতদের পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার রাত ১১টায় উপজেলার নবীপুর এলাকার আর.আর.কে বিক্সফিল্ডে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলো উপজেলার রহিমপুর গ্রামের মৃত মালেক সরকারের ছেলে হেলাল সরকার(২৮), একই গ্রামের মফিজ সরকারের ছেলে শুক্কুর সরকার(২৭)। এঘটনায় ইটভাটার শ্রমিক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামের আলী মিয়া বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং—০৭। মামলার বিবরনে জানা যায়, মুরাদনগর উপজেলার নবীপুরে আর.আর.কে ইটভাটায় শনিবার রাত ১১টায় ভাটার শ্রমিকরা মলিকপক্ষ থেকে প্রাপ্ত বেতনের টাকা বন্টন করার সময় রহিমপুর গ্রামের দীন ইসলাম চপ্পলের নেতৃত্বে ৭/৮ জনের একটি দস্যুর দল ইটভাটায় হানাদিয়ে শ্রমিকদের এলোপাথারি মারধর শুরু করে এবং তাদের কাছ থেকে নগদ ২২হাজার ৪শত টাকা, ৩টি মোবাইল সেটসহ মালামাল ছিনিয়ে নেয়। লুটপাট শেষে পালিয়ে যাওয়ার সময় শ্রমিকদের শোর—চিৎকারে রাস্তায় থাকা জনতা দুই ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়। বাকি সদস্যরা পালিয়ে যায়। ইটভাটার শ্রমিক আলী মিয়া বাদী হয়ে ৩জনকে এজাহারনামীয় ও ৪/৫জনকে অজ্ঞাত আসামী করে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। এব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুই আসামীকে রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন