ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

মুরাদনগরে ইউপি সদস্যর বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

অনলাইন সংস্করণ
৪ সেপ্টেম্বর ২০২০, ৮:৪১ পূর্বাহ্ণ ৪৬ বার পঠিত
মুরাদনগরে ইউপি সদস্যর বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
সাজ্জাদ হোসেন শিমুলঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্ব ধইর পশ্চিম ইউনিইয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মামুন মিয়ার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকার সাধারণ মানুষ। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকালে এলাকাবাসীর ব্যানারে খৈয়াখালি বাজারে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিথ্যা সংবাদের প্রতিবাদ জানাতে মানববন্ধনে এলাকার কয়েক হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আলম মিয়া দানুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাছান বছরি, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ইউনুছ মিয়া, এমরান মিয়া, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামাল উদ্দিন, শ্রমিকলীগের সভাপতি নাছির মিয়া, এলাকার মুরব্বি ফরিদ মিয়া, সামসু মিয়া, গনি মিয়া প্রমূখ। বক্তারা দাবি করে বলেন, আওয়ামী লীগ দলীয় ইউপি সদস্য মামুন মিয়াকে দলীয় ও সামাজিকভাবে সুনাম ক্ষুন্নসহ সম্মানহানি ঘটাতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে স্থানীয় একটি কুচক্রীমহল। সম্প্রতি ওই মহল অনলাইন ভিত্তিক পত্রিকাকে প্রভাবিত করে ইউপি সদস্যর বাড়ী থেকে সরকারি গাছ উদ্ধার করা হয়েছে বলে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছেন। প্রকৃত পক্ষে এ ধরণে কোন ঘটনাই ঘটেনি। মনহানিকর মিথ্যা ভুয়া সংবাদ পরিবেশনকারীদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান বক্তারা। এসময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী শহীদুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য শাহা আলম, ইউনিয়ন কৃষকলীগের সদস্য বিল্লাল হোসেন, স্থানীয় খুরশিদ আলম, নজরুল ইসলাম, সবুজ মিয়া, গোলাম সারোয়ার, শাহ আলম মিয়া, মোসলেম মিয়া, আলমগীর হোসেনসহ কয়েক হাজার সাধারণ মানুষ। [embed]https://youtu.be/U6cxgK_n0pA[/embed]

আরও পড়ুন