ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে ইউনিয়ন ভূমি অফিসসমূহে ল্যাপটপ বিতরণ

অনলাইন সংস্করণ
১৩ আগস্ট ২০২০, ১:১০ অপরাহ্ণ ৬০ বার পঠিত
মুরাদনগরে ইউনিয়ন ভূমি অফিসসমূহে ল্যাপটপ বিতরণ
সাজ্জাদ হোসেন শিমুলঃ কুমিল্লার মুরাদনগরে ভূমি সেবা সহজীকরণের লক্ষ্যে ইউনিয়ন অফিসসমূহে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কবি নজরুল মিলনায়তনে ২১টি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাদের হাতে ২১ টি ল্যাপটপ তুলে দেন কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজর মীর। এ সময় ১৩ জন ভূমিহীনকে ৫ শতাংশ করে জায়গা চীরস্থায়ী বন্দোবস্তের কবুলিয়ত নামা হস্তান্তর করা হয়। মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল ফজল মীর। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদেও চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, অতিরিক্ত পুলিশ সুপার মুরাদনগর (সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) নাহিদ আহাম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোঃ নাজমুল আলম, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, উপজেলা কৃষি অফিসার মাঈন উদ্দিন আহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার প্রমুখ।

আরও পড়ুন