ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

মুরাদনগরে আহ্‌লে সুন্নাত ওয়াল জামাতের সুন্নী মহা সম্মেলন

অনলাইন সংস্করণ
১৬ ফেব্রুয়ারি ২০২১, ৫:৩৫ অপরাহ্ণ • ৯০ বার পঠিত
মুরাদনগরে আহ্‌লে সুন্নাত ওয়াল জামাতের সুন্নী মহা সম্মেলন
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার দক্ষিণ মুরাদনগর আহ্‌লে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে সোমবার রাতে নহল চৌমুহনী বাজার মাঠে ১০তম বার্ষিক সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বয়ান করেন ফতেহাবাদ দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব হযরত মাওলানা শফিকুল ইসলাম। আখেরি মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ মুরাদনগর আহ্‌লে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও নোয়াকান্দি আল-আমিন বারীয়া দরবার শরীফের পীর হযরত মাওলানা শাহ্ধসঢ়; মোহাম্মদ অলি উল্ল্যাহ সুলতানী। ধামঘর ইউপি চেয়ারম্যান আবুল হাশেমের সভাপতিত্বে কারী মোহাম্মদ আজমাল হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের সাবেক যুগ্ম সচিব আব্দুর রহিম ভুইয়া, মাওলানা হাফেজ সাইফুল ইসলাম চিশতী আল-কাদরী, মাওলানা হাবিুল্লাহ বেলালী, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল আলিম। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক শামীম আহম্মেদ, নজরুল ইসলাম, রাসেল মিয়া, নোয়াকান্দি আল-আমিন বারীয়া দরবার শরীফের সাহেবজাদা মহিউদ্দিন ফাহাদ, দক্ষিণ মুরাদনগর আহ্ধসঢ়;লে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক ঠিকাদার আব্দুল অদুধ, কোষাধ্যক্ষ হাজী আব্দুর রহমান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক জামাল হোসেন ও ইউপি সদস্য হাজী ফিরোজ মিয়া প্রমুখ।

আরও পড়ুন