ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে আন্দিকুট ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
১২ অক্টোবর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ণ ৭০ বার পঠিত
মুরাদনগরে আন্দিকুট ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
কাজী শরিফ, মুরাদনগর কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়নে বিএনপির এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে আন্দিকোট ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডালপা গ্রামের বাজারে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপি সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং জনগণকে সম্পৃক্ত করতে হবে।” বিএনপি নেতা হান্নান মাস্টারের সঞ্চালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন ও যুগ্ম আহ্বায়ক ফারুক সরকার মুজিব। এছাড়া উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন