ঢাকা ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু

মুরাদনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২০ পালিত

অনলাইন সংস্করণ
৮ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৪ পূর্বাহ্ণ ৫৭ বার পঠিত
মুরাদনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২০ পালিত
সাজ্জাদ হোসেন শিমুলঃ ‘কভিড-১৯ সংকট : সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল ও শিক্ষাবিদদের ভূমিকা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের নেয় কুমিল্লার মুরাদনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২০ পালিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেন মুরাদনগর উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার। এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন সোহগ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফৌজিয়া আক্তার, কাজী নোমান আহাম্মেদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ছাদেকুল ইসলাম, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধূরী। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বহু শিক্ষক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন