ঢাকা • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

মুরাদনগরে আগুনে রিকশাচালকের শেষ সম্বল বসতঘর পুড়ে ছাই

অনলাইন সংস্করণ
১৬ নভেম্বর ২০২০, ৬:০২ অপরাহ্ণ • ৫৩ বার পঠিত
মুরাদনগরে আগুনে রিকশাচালকের শেষ সম্বল বসতঘর পুড়ে ছাই
সাজ্জাদ হোসেন শিমুলঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার সাতমোড়া এলাকায় বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে জামাল মিয়া নামের এক রিকশাচালকের শেষ সম্বল বসতঘরসহ ঘরে থাকা সকল মালামাল সম্পূর্ন ভাবে পুড়ে ছাই হয়ে যায়। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের সাতমোড়া গ্রামের গনি মিয়ার বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন। স্থানী সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে সাতমোড়া গ্রামের মৃত আব্দুল গনি মিয়ার ছেলে রিকশাচালক জামাল মিয়ার বসতঘরে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই আশ-পাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত পৌছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে রিকশাচালক জামাল মিয়ার বসতঘরসহ ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিল্লাল হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিক ভাবে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

আরও পড়ুন