ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

মুরাদনগরে অসহায়দের মাঝে জেলা প্রশাসকের সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ

অনলাইন সংস্করণ
১৪ জানুয়ারি ২০২১, ৩:৩৯ অপরাহ্ণ • ১২১ বার পঠিত
মুরাদনগরে অসহায়দের মাঝে জেলা প্রশাসকের সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ
সাজ্জাদ হোসেন শিমুলঃ
কুমিল্লার মুরাদনগরে এল.জি.এস.পি-৩ প্রকল্পের অর্থায়নে দুঃস্থ, অসহায় ও গরীব মানুষের মাঝে সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ জানুয়ারি) বেলা ১টার দিকে জেলা প্রশাসক আবুল ফজল মীর প্রথমে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল সরকারী কলেজ পরিদর্শন করেন। পরে বেলা ২টার দিকে চন্দনাইল গ্রামে আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক সমিতির সদস্যদের সাথে উঠান বৈঠক করেন। বেলা ৩টার দিকে শ্রীকাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২০১৯-২০ অর্থবছরের এল.জি.এস.পি-৩ প্রকল্পের অর্থায়নে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ৫০টি সেলাই মেশিন ও ৩৮৫টি কম্বল বিতরণ করেন। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে বেলা ৪টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সে নব-নির্মিত শিশু পার্ক উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান, বাঙ্গরা বাজার থানার ওসি তদন্ত অমর চন্দ্র দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবদুল হাই, জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন, উপজেলা সদরের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী আফজালের রহমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুফি আহম্মেদ প্রমুখ।

আরও পড়ুন