ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

মুরাদনগরে অবৈধ মোবাইল ফোনের রমরমা বানিজ্য

অনলাইন সংস্করণ
১৯ জুন ২০২১, ১১:৩৪ পূর্বাহ্ণ ৪১ বার পঠিত
মুরাদনগরে অবৈধ মোবাইল ফোনের রমরমা বানিজ্য
নাজিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে অবাদে বিক্রি হচ্ছে ভারত থেকে চোরাই পথে আসা অবৈধ মোবাইল ফোন সেট। উপজেলার বিভিন্ন বাজারে আনঅফিসিয়াল সেট নামে পরিচিত এসব মোবাইল ফোন ক্রয় করে প্রতারণার শিকার হচ্ছেন গ্রাহকরা। ভারতীয় সীমান্তর্বতী এলাকা হওয়ায় সহজেই অবৈধপথে এসব মোবাইল ফোন দেশে নিয়ে আসছে চোরাকারবারীরা। চোরাই পথে আসা এসব মোবাইল সেট বিক্রি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা লাভবান হলেও নামী—দামী কোম্পানীর এসব মোবাইল ফোন বিক্রিতে রাজস্ব হারাচ্ছে সরকার। স্থানীয় প্রশাসন কোন প্রকার ব্যবস্থা গ্রহণ না করায় এসব মোবাইল সেট বিক্রির পরিমাণ দিনকে দিন বেড়েই চলেছে। সরেজমিনে খোজ নিয়ে দেখা যায়, উপজেলার সর্ববৃহৎ মোবাইল মার্কেট কোম্পানীগঞ্জ বাজারের গুটি কয়েক দোকানদার ছাড়া অধিকাংশ দোকান ও নামিদামি ব্রান্ডের শোরুমে অবাদে বিক্রি হচ্ছে আনঅফিসিয়াল নামে পরিচিত চোরাই পথে আসা এসব মোবাইল সেট। এছাড়াও উপজেলার বাঙ্গরা বাজার, রামচন্দ্রপুর, বাখরাবাদ, ছালিয়াকান্দিসহ বিভিন্ন এলাকার বাজারের মোবাইল দোকান গুলোতে আনঅফিসিয়াল মোবাইল সেটের ছড়াছড়ি। উপজেলার চাপিতলা থেকে কোম্পানীগঞ্জ বাজারে মোবাইল ফোন কিনতে আসা ইমরান হোসেন বলেন একই মডেলের মোবাইল সেট দামে প্রায় ১/২ হাজার টাকা ব্যাবধান। দোকানদার দাম কমের মোবাইল সেটটা আনঅফিসিয়াল নামে আমাদের কাছে বলে আর বলে যে এটার কোন প্রকার ওয়ারেন্টি নাই। কিন্তু এসব মোবাইল ফোন যে চোরাই পথে দেশে আনা হয় বা এটা অবৈধ সেট এব্যাপারে আমরা জানিনা। এছাড়া কোন দোকানদার এটা আমাদের বলেনা। একই বক্তব্য উপজেলার ধামঘর থেকে মোবাইল সেট কিনতে আসা কলেজ ছাত্র পারভেজের। আনঅফিসিয়াল মোবাইল সেট মানে যে সেটি অবৈধ এব্যপারটাই আমরা জানি না। কোম্পানীগঞ্জ বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক এক মোবাইল ব্যবসায়ী জানান প্রতি সপ্তাহে কুমিল্লা থেকে কয়েকজন লোক এসে এসব আনঅফিসিয়াল সেট গুলো দোকানে দোকানে পৌছে দিয়ে যায়। এব্যাপারে কোম্পানীগঞ্জ টেলিকম ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মনির হোসেন বলেন বিষয়টি আমার জানা নেই। খেঁাজ নিয়ে বিষয়টির সত্যতা পেলে সমিতির নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন এসব চোরাই মোবাইল সেট বিক্রয়কারীদের আইনের আওতায় আনা হবে। উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ বলেন উপজেলায় চোরাই পথে আসা মোবাইল ফোন বিক্রির বিষয়টি আজ প্রথম জানতে পারলাম। উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন