ঢাকা ১ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সতর্কীকরণ সাইনবোর্ড উপেক্ষা করে সড়ক বিভাগের জমি দখল কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০

মুরাদনগরে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প

অনলাইন সংস্করণ
২৮ এপ্রিল ২০২৩, ৬:০৮ অপরাহ্ণ ৩৬ বার পঠিত
মুরাদনগরে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প
  • বাঙ্গরাবাজার থানা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দিঘীরপাড় বেগম সুফিয়া শওকত কলেজে দিনব্যাপী এ চিকিৎসা সেবার আয়োজন করেন মুরাদনগর মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন। এসময় বিভিন্ন গ্রাম থেকে আসা সহস্রাধিক নারী-পুরুষ ও শিশুদের বিভিন্ন বিভাগের ৩৪জন বিশেষজ্ঞ চিকিৎসক ব্যবস্থাপত্র দেন। পাশাপাশি বিনামূল্যে আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, ইউরিন ও ডায়াবেটিকস টেষ্ট করা হয়েছে। মুরাদনগর মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি ডাঃ মাহমুদুল হাসান খান নিরব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম সুফিয়া শওকত কলেজের প্রতিষ্ঠাতা সালাউদ্দিন আহমেদ বাদল, অধ্যক্ষ গিয়াস উদ্দিন। মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাক্তার এ বি এম আলামিন ও সাংগঠনিক সম্পাদক ডাঃ মোমেন ভূইয়ার পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, আমিনুল ইসলাম সবুজ, হাফিজ উদ্দিন খান, এনামুল হাসান রোমান, কামাল খান, শাহজাহান খান, জালাল খান, জহির খান, জুয়েল খান, খোকন চৌধুরী, নাজিম খান, সুজন খান, আলমগীর হোসেন প্রমুখ। সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে চিকিৎসাসেবা নিতে রোগীরা ভিড় করতে থাকেন কলেজ মাঠে। কেউ এসেছেন হাত-পা-কোমর ব্যথা নিয়ে। কেউ এসেছেন নাক-কান-গলা, ডায়াবেটিস, থাইরয়েড, হৃদ্‌যন্ত্র ও হাঁপানির সমস্যা নিয়ে। কলেজের একটি ভবনের দশটি বুথ করে চিকিৎসকেরা বসেন। সারিবদ্ধভাবে রোগীরা আসছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সমস্যার কথা শুনে ব্যবস্থাপত্র লিখছেন।

আরও পড়ুন