ঢাকা ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

মুরাদনগরে অজ্ঞাত দুই মোটর সাইকেল আরোহীর লাশ উদ্ধার, স্বজনদের পরিচয় চায় পুলিশ

অনলাইন সংস্করণ
২০ অক্টোবর ২০২২, ১:৩৩ অপরাহ্ণ ৩৫ বার পঠিত
মুরাদনগরে অজ্ঞাত দুই মোটর সাইকেল আরোহীর লাশ উদ্ধার, স্বজনদের পরিচয় চায় পুলিশ
ডেস্ক রিপোর্ট:
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাখরনগর এলাকায় একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কালেগে ছিটকেপড়ে ২ মোটর সাইকেল আরোহী মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মুরাদনগর উপজেলার বাখরনগর এলাকায় ওই দূর্ঘটনাটি ঘটে। নিহতদের পরিচয় না মেলায় বিকেল ৩টা পর্যন্ত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় পড়ে ছিল। মীরপুর হাইওয়ে পুলিশ সংবাদ পেয়ে দূর্ঘটনায় কবরিত মোটর সাইকেল ও নিহতদের মরদেহ পুলিশ ফাড়িতে নিয়ে যায়। বিকেল সাড়ে ৪টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহত দুই মোটর সাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি। তাদের দু’জনের বয়স আনুমানিক ২৬-২৮ বছর হবে বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে। প্রত্যক্ষদর্শি মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের অটোচালক ইমন (২৬) জানান, বেপরোয়া গতিতে চালানো কুমিল্লা গামী একটি মোটর সাইকেল হঠাৎ বাখরনগর এলাকায় একটি গাছের সাথে ধাক্কালেগে দুই আরোহী ছিটকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়দের সহযোগীতায় আহতদের আমার অটোতে করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এক যুবককে মৃত ঘোষণা করেন, অপর যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো. কামাল উদ্দিন জানান, সকাল সাড়ে ১১টায় একটি জিকসার মোটর সাইকেল (নম্বর ঢাকা মেট্রো-ল ৩৩-২৮১৭) বাখরনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কালেগে দুমরে যায় এবং দুই আরোহীর মৃত্যু হয়। নিহত দু’জনের মাথায় হেলমেট ছিল। মরদেহ পুলিশ ফাঁড়িতে নিয়ে এসেছি। নিহতদের পরিচয় এখনো সনাক্ত করতে পারি নাই।

আরও পড়ুন