ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

মুরাদনগরের বাঙ্গরায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
১৭ অক্টোবর ২০২০, ৫:৩৭ অপরাহ্ণ • ৯৪ বার পঠিত
মুরাদনগরের বাঙ্গরায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

বাঙ্গরাবাজার থানা প্রতিনিধিঃ

‘বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লার মুরাদনগর বাঙ্গরা বাজার থানায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে কুমিল্লা জেলা পুলিশ ও বাঙ্গরা বাজার থানার আয়োজনে বাঙ্গরা পূর্ব ইউনিয়ন পরিষদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বাঙ্গরা বাজার থানার ১০টি ইউনিয়নে একযোগে বিট পুলিশিং সমাবেশ উদ্বোধন করা হয়।

সমাবেশে নারী ধর্ষণ, নিপীড়ণ ও নির্যাতনের বিরোধীতা করে এবং নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। এছাড়াও বিগত সময় দেশ ব্যাপী নারী ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।  নারী ধর্ষণসহ যে কোন অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানা পুলিশ সব সময় সোচ্চার দাবি করে সমাবেশে বক্তব্য রাখেন বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, ৬নং পূর্ব বাঙ্গরা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান সরকারসহ অন্যান্যরা।

আরও পড়ুন