ঢাকা ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

মার্কিন প্রতিনিধি দলের কৃষি কার্যক্রম পরিদর্শন

অনলাইন সংস্করণ
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ৪:১৯ অপরাহ্ণ ৬৭ বার পঠিত
মার্কিন প্রতিনিধি দলের কৃষি কার্যক্রম পরিদর্শন

মুরাদনগর উপজেলার কৃষি কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মার্কিন প্রতিনিধি দলের প্রধান মিস সারাহ জেলেস্কি ও দূতাবাসের কর্মকতার্ তানভীর আহমেদ।

  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার কৃষি কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল। সোমবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন ব্রাহ্মণ চাপিতলা ব্লকের বিভিন্ন কৃষিজমি ও ফসল পরিদর্শন করেন তারা। মার্কিন প্রতিনিধি দলের প্রধান মিস সারাহ জেলেস্কি ও মার্কিন দূতাবাসের কর্মকতার্ তানভীর আহমেদ এবং মুরাদনগর উপজেলা কৃষি অফিসার পাভেল খান পাপ্পু উপজেলার ব্রাহ্মণ চাপিতলা ব্লকের কৃষকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভা শেষে মিস সারাহ জেলেস্কি কৃষকদের সাথে নিয়ে চাষাবাদ করা সরিষা, গম ও তিশির জমি পরির্দশন করেন। এসময় তিনি মুরাদনগর উপজেলার কৃষি কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং কৃষিতে বাংলাদেশ আরো অনেক এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন উপ—সহকারী কৃষি কর্মকর্তা রিপন মিয়া, সুফি আহমেদ, মাইনুল হাফিজ বিজয়, টুম্পা দাস, অর্ধশত কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন