ঢাকা ৩০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

মধ্যরাতে অগ্নিকান্ডে ভস্মীভূত ১৫ব্যবসা প্রতিষ্ঠান

অনলাইন সংস্করণ
৪ এপ্রিল ২০২৪, ৪:৩৬ পূর্বাহ্ণ ৫৫ বার পঠিত
মধ্যরাতে অগ্নিকান্ডে ভস্মীভূত ১৫ব্যবসা প্রতিষ্ঠান
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে গেছে। এই অগ্নিকান্ডে প্রায় তিন কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। মঙ্গলবার মধ্যরাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাত একটায় কানু বনিকের জুয়েলারী দোকান থেকে অগ্নিকান্ডের সূচনা হয়ে মূহুর্তেই আগুনের লেলিহান শিখা আসেপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। মুরাদনগর ফায়ার সার্ভিসের ১টি ইউনিটের চেষ্টায় ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এর মধ্যেই স্বর্ণপট্টিতে কানু বনিক, কানাই সরকার, সেন্টু পাল, দিপ বনিক, চন্দন দেব, শংকর দেবের দোকান, আজমেরি মেডিকেল হল, ডিসেন্ট টেইলারের গুদামঘর, আর এফ টেলিকম, ফারুক স্টোর, নিলয় লাইব্রেরি, আল-আমিন চা ঘর, দোলা মিডিয়া, বাবুল সাহার হার্ডওয়ারসহ ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে ব্যবসায়ীদের প্রায় ৩ কোটি টাকার ক্ষতি সাধন হয়। ফারুক স্টোরের স্বত্বাধিকারী ব্যবসায়ী বজলুর রহমান বলেন, ৭০ বছর ধরে আমি ব্যবসা করি, ৫০ বছর আগে একবার আগুন লাগছিল, তখন যে ক্ষতি হয়েছিল তা কাটিয়ে উঠতে পারছি কিন্তু আজ আমার সব শেষ হয়ে গেল বলেই তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। ঈদের আগে ব্যবসায়ীরা অগ্নিকান্ডে নিঃস্ব বাকরুদ্ধ হয়ে পুড়ে যাওয়া দোকানের ছাইয়ে দিকে তাকিয়ে আহাজারি করছেন। মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: শাহ আলম জানান, রাত ১টার দিকে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে আমাদের ইউনিট কাজ শুরু করে। প্রায় দেড়ঘন্টার প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিক ভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেরকে সরকারি নিয়ম মোতাবেক প্রনোদনা প্রদান করা হবে।

আরও পড়ুন