ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মজুরির টাকা ভাগাভাগির ঘটনায় সংঘর্ষ; যুবক খুন

অনলাইন সংস্করণ
৫ এপ্রিল ২০২১, ৭:৫০ পূর্বাহ্ণ ৫৫ বার পঠিত
মজুরির টাকা ভাগাভাগির ঘটনায় সংঘর্ষ; যুবক খুন
হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় মজুরির টাকার ভাগ নিয়ে মোবারক হোসেন (৪৫) নামের এক যুবক খুন হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে শ্রীমদ্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোবারক হোসেন (৪৫) শ্রীমদ্দি গ্রামের আবুল হাসেমের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ১৫ হাজার টাকায় চুক্তিতে ড্রেন পরিষ্কারের কাজ পায় দড়িচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. সবির মিয়া (৫০)। পরে মো. সবির মিয়া, মোবারক হোসেন ও চাদবাদশা মিলে কাজ শুরু করেন। দুই দিন কাজ করার পরেও মোবারক হোসেন কোনো টাকা পায়নি। টাকা চাইলে মো. সবির মিয়া বলেন- কাজ শেষ না হওয়ার আগে ঠিকাদার কোনো টাকা দেবে না। শনিবার রাতে ড্রেন পরিষ্কার কাজে গিয়ে মোবারক হোসেন জানতে পারে মো.সবির মিয়া ঠিকাদারের কাছ থেকে ৬ হাজার টাকা পেয়েছেন। কিন্তু মোবারক হোসেন ও চান বাদশাকে কোনো টাকা দেননি। তারা আগের মজুরি দাবি করলে এ নিয়ে এদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে মোবারক হোসেন কানের নিচে আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দ জানান, প্রাথমিক তদন্তে মজুরির টাকা ভাগ নিয়ে মারামারির ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন