ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ ও শুভসংঘের যৌথ উদ্যোগ ছাত্র-ছাত্রীদের বই ও অনুদান প্রদান

অনলাইন সংস্করণ
৪ অক্টোবর ২০২০, ৫:১৬ অপরাহ্ণ ৫৮ বার পঠিত
ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ ও শুভসংঘের যৌথ উদ্যোগ ছাত্র-ছাত্রীদের বই ও অনুদান প্রদান
সাজ্জাদ হোসেন শিমুলঃ করোনা মহামারিতে স্বল্প আয়ের পরিবারের শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) ও শুভসংঘ। রবিবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সুরানন্দী গ্রামে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থীকে ওই সহায়তা প্রদান করা হয়। কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি প্রভাষক আজিজুর রহমান রনির সঞ্চালনায় ও সভাপতি নিজাম উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফ.সি.এ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, পাহাড়পুর ইউপি চেয়ারম্যান আব্দুস ছামাদ মাঝি ও সাংবাদিক হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জি.বি.ডি আমীর হামজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশনআরা বেগম, উরিশ্বর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও ছৈনউদ্দীন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আনিছুজ্জামান। ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ ও শুভসংঘের যৌথ উদ্যোগ জি.বি.ডি আমীর হামজা, উরিশ্বর বালিকা ও ছৈনউদ্দীন সরকার উচ্চ বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর প্রত্যেককে নগদ দেড় হাজার টাকা এবং একটি করে বই তুলে দেওয়া হয়।

আরও পড়ুন