ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের ভিতর তরুণীসহ ইমাম আটক

অনলাইন সংস্করণ
২৮ নভেম্বর ২০২০, ৫:৩১ অপরাহ্ণ • ৮৭ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের ভিতর তরুণীসহ ইমাম আটক
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
মসজিদের কক্ষে তরুণী নিয়ে ফুর্তি করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জনতার হাতে আটক হয়েছেন মসজিদের ইমাম মোহাম্মদ আলী। শনিবার (২৮ নভেম্বর) উপজেলার সলিমাবাদ ইউনিয়নের আশরাফবাদ গাউসুল আজম জামে মসজিদে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে থামায়। মোহাম্মদ আলী বাঞ্ছারামপুর উপজেলার পুরান কদমতুলী গ্রামের। জানা যায়, হোসেনপুর গ্রামের এক লোক মারা গেলে মসজিদের মাইকে ঘোষণা দিতে লোকজন মসজিদে গিয়ে ইমামকে খোঁজ করে। না পেয়ে মসজিদ ঘেষা ইমামের থাকা কক্ষের জানালার ফাঁক দিয়ে ইমামকে আপত্তিকর অবস্থায় দেখতে পায় জনতা। পরে লোকজনকে খবর দিলে এই দৃশ্য দেখে উত্তেজিত হয়ে উঠে। পরিস্থিতি খারাপ দেখে ইমাম পেছনের দরজা দিয়ে মেয়েকে বের করে দেয়। মেয়েটি একই উপজেলার আসাদনগর গ্রামের। দুইজনই অবিবাহিত। পুলিশ ইমামের ফেসবুক ইনবক্সে গিয়ে দেখতে পায় মেয়ের সাথে অনেক আপত্তিকর চ্যাটিং। এই ঘটনা দেখতে কয়েকশ নারী পুরুষ মসজিদের সামনে ভিড় জমায়। পরে মসজিদ কমিটির সভাপতি জামাল উদ্দিন কমিটির সাথে আলোচনা করে তাৎক্ষণিকভাবে ইমামকে বহিস্কার করে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার মোহাম্মদ সেলিম বলেন, একজন ইমাম এতো নিকৃষ্ট হতে পারে ভাবতে পারছেন না। তার মতো ইমামের পেছনে নামাজ পড়াটা উচিৎ হয়নি। মসজিদ কমিটি এখন থেকে আর অবিবাহিত ইমাম নেবেন না বলে জানিয়েছেন। মসজিদের ইমাম মোহাম্মদ আলী মেয়েটির পূর্ব পরিচিত। তাকে দরজা বন্ধ করে কক্ষে নেয়ার কথা স্বীকার করেন। তবে তার সাথে মেলামেশা করেনি বলে দাবি করেছেন। এ ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঐ মসজিদে গেছেন। মেয়েটা পালিয়ে গেছে। ইমামের সাথে মেয়েটির সম্পর্ক রয়েছে। মেয়ের পক্ষ থেকে যেহেতু অভিযোগ দেয়া হয়নি তাই তার মুচলেকা নিয়ে তার বড় ভাই আউয়ালের জিম্মায় ছেড়ে দেয় ইমামকে।

আরও পড়ুন