ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংকের নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

অনলাইন সংস্করণ
২৭ সেপ্টেম্বর ২০২০, ৫:০৭ পূর্বাহ্ণ ৪৪ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংকের নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাংলাদেশ ডেভেলবমেন্ট ব্যাংকের নিরাপত্তাকর্মী রাজেশ বিশ্বাস (২৩) এর হাত পা বাধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার শরিয়তনগরের স্টেশন রোড নজরুল মেডিকেল ভবনের দ্বিতীয়তলা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত রাজেশ সিলেটের জকিগঞ্জ উপজেলার চান্দপুর এলেকার হীরুদ বিশ্বাসের ছেলে। সে ব্যাংকের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিল। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের দুজন নিরাপত্তাকর্মীকে আটক করেছে। আটকৃতরা হলো রুহুল আমিন ও নাহিদ মিয়া। ঘটনাতদন্তে ইতিমধ্যে পিবিআই ও সিআইডির একাধিক টিম তদন্ত শুরু করেছে। পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ব্যাংকের কাজ শেষ করে রাতে ব্যাংকের ভিতরেই নিরাপত্তার দায়িত্বে ছিল রাজেশ। শনিবার রাতে ব্যাংকের একজন কর্মকর্তা এসে ভিতরে যাওয়ার জন্য দরজার ডাকাডাকি করেও কোন সাড়া পাচ্ছিল না। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে ভিতরে ডুকে রাজেশের হাত পা বাধা রক্তাক্ত লাশ দেখতে পায়। এসময় ব্যাংকের বিভিন্ন ড্রয়ার ভাংগা ও জানালার গ্রীল কাটা পাওয়া যায়। তবে ব্যাংকের বোল্ট ভাংগার চেষ্টা করলেও তা সুরক্ষিত আছে। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মো. আনিসুর রহমান। এ সময় তিনি সাংবাদিকদের জানান, ব্যাংকের পিছনের একটি জানালার গ্রীল কাটা পাওয়া যায়। কি কারনে এবং কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা আমাদের তদন্ত চলছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন