ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা ট্রান্সপোর্টের যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১

অনলাইন সংস্করণ
৬ ডিসেম্বর ২০২০, ৬:৩৪ অপরাহ্ণ ৫২ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা ট্রান্সপোর্টের যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১
ডেস্ক রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে সিরাজুল হক (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৮ যাত্রী। রোববার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার সৈয়দাবাদ এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল হকের বাড়ি কসবা উপজেলায়। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, বিকেলে কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের এক যাত্রী নিহত ও ৮ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

আরও পড়ুন