ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

ব্যবসায়ীকে তিন দিনের মধ্যে মেরে ফেলার হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ

অনলাইন সংস্করণ
৬ জুন ২০২৪, ৯:২২ পূর্বাহ্ণ ৪৭ বার পঠিত
ব্যবসায়ীকে তিন দিনের মধ্যে মেরে ফেলার হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় এক ট্রাভেল এজেন্সী ব্যবসায়ীকে তিন দিনের মধ্যে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে একজন মাদকসেবী। প্রাণনাশের হুমকির পর মঙ্গলবার রাতে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ব্যবসায়ী গোলাম জিলানী। উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় গ্রামে এই ঘটনা ঘটে। ব্যবসায়ী গোলাম জিলানী নগরপাড় গ্রামের শাহ আলম মিয়ার ছেলে। হুমকিদাতা লাল মিয়া(২৮) উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে, বর্তমানে নগরপাড় গ্রামে বাসা ভাড়া করে বসবাস করছে। এদিকে গ্রামের নিরীহ প্রকৃতির ছেলে ব্যবসায়ী জিলানীকে এক মাদকাসক্ত কতৃক প্রকাশ্যে হত্যার হুমকি দেয়ায় সুশীল সমাজসহ স্থানীয়দের মাঝে চরম উৎকন্ঠা বিরাজ করছে। জানা যায়, উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের ট্রাভেল এজেন্সী ব্যবসায়ী গোলাম জিলানী তার নিজ গ্রাম নগরপাড়ে দীর্ঘদিন ধরে সংগঠনের মাধ্যমে সামাজিক কার্যক্রমের পাশাপাশি এলাকায় মাদক, জুয়া, ইভটিজিংসহ অসামাজিক কাজের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে কাজ করে যাচ্ছে। ব্যবসায়ীর এসব কাজে ক্ষিপ্ত হয়ে গত কয়েকদিন যাবত যাত্রাপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে লাল মিয়া তাকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে আসছে। এরই জের ধরে গত সোমবার রাতে বখাটে লাল মিয়া নগরপাড় চৌরাস্তা মোড়ে জনসম্মুখে ব্যবসায়ী জিলানীকে ৩দিনে মধ্যে হত্যা করে লাশ গুম করে ফেলার ঘোষনার মাধ্যমে হুমকি প্রদান করে। প্রকাশ্যে হুমকির পর ব্যবসায়ী প্রাণের নিরাপত্তা চেয়ে মুরাদনগর থানায় বখাটে লাল মিয়াসহ অজ্ঞাত বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। এলাকাবাসী জানায়, বখাটে লাল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক কারবার, ও হুমকি প্রদানসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। হুমকি প্রদানকারী অভিযুক্ত লাল মিয়ার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। হুমকি প্রদানকারী অভিযুক্ত লাল মিয়ার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, অপরাধ দমনে থানা পুলিশ তৎপর রয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রæত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন