ঢাকা ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

বিশ্ব নবী হযরত মুহম্মাদ (সাঃ) কে অবমাননার প্রতিবাদে ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অনলাইন সংস্করণ
২৮ অক্টোবর ২০২০, ১২:২০ অপরাহ্ণ ৩৪ বার পঠিত
বিশ্ব নবী হযরত মুহম্মাদ (সাঃ) কে অবমাননার প্রতিবাদে ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
ফ্রান্সে কার্টুন চিত্র একে বিশ্ব নবী হযরত মুহম্মাদ (সাঃ)কে অবমাননা করার প্রতিবাদে সুনামগঞ্জের ধর্মপাশা, বাদশাগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশটি আয়োজন করেন বাদশাগঞ্জ অঞ্চলের মুসলিম জনতা। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১ঘটিকায় বাদশাগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল পরবর্তী এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। হাফেজ আমিনুল হক এর সভাপতিত্বে এবং হাফেজ ফয়সাল আহমেদ জিহাদী সাহেবের পরিচালনায় সমাবেশটি শুরু হয়। মিছিল শেষে বক্তারা বলেন, আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ফরাসি ঘৃণিত পত্রিকা শার্লি এবদো কর্তৃক প্রকাশিত বিশ্বের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহাপুরুষ মহানবী হজরত মোহাম্মদকে (সা:) নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ফরাসি সরকার পুলিশ প্রহরায় অট্টালিকার দেয়ালে টাঙিয়ে প্রদর্শনের ব্যবস্থা করেছে।বাকস্বাধীনতার নামে এমন জঘন্যতম অন্যায় কোনোভাবেই মেনে নেয়া যায় না। তারা বলেন, এমন অসভ্য কর্মকাণ্ড বন্ধ না করলে বিশ্বব্যাপী ম্যাঁক্রো সরকারকে বয়কট করা হবে। বাংলাদেশ সরকারকে এ ঘটনায় ফ্রান্সের প্রতি রাষ্ট্রীয় নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে। পাশাপাশি ব্যবসায়ীদের ফ্রান্সের সকল পন্য বর্জন করার আহ্বান জানান। এছাড়া সরকারের কাছে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের দুতাবাস বন্ধের দাবি জানান। সমাবেশ এ আরো বক্তব্য দেন, সমাবেশ এর প্রধান অতিথি মুফতী আবুল বসার, বাদশাগঞ্জ জামে মসজিদ এর ইমাম আনোয়ার হোসাইন,বাদশাগঞ্জ মাদ্রাসার মুহতামিম আমিনুল হক, গাভী মাদ্রাসার মুহতামিম আবুল বাশার, বৌলাম মসজিদ এর ইমাম ওমর ফারুক,মাহবুবুর রহমান, হাফেজ আবুল বাশার, বীর মাদ্রাসার মুহতামিম হাফেজ শহিদুল্লাহ, সোহাগ বিল্লাহ সহ আরো অনেকে।

আরও পড়ুন