ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

বিয়াম ল্যাবরেটরি স্কুলের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

অনলাইন সংস্করণ
২৮ ডিসেম্বর ২০২২, ৫:৫৫ অপরাহ্ণ • ৮৯ বার পঠিত
বিয়াম ল্যাবরেটরি স্কুলের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার মুরাদনগর উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় স্কুল ক্যাম্পাসে এই আয়োজন সম্পন্ন হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল করিম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ফলাফল ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আলাউদ্দিন ভূইয়া জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল হক, কোম্পানিগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মফিজ উদ্দিন।
এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য ডাঃ ফারুক আজম। শিক্ষক আবদুল খালেকের সঞ্চালনায় অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে প্লে শ্রেনী থেকে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ ও তাদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন