ঢাকা ১৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ নিরাপত্তা খাতে অগ্রাধিকার: উন্নত, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অপরিহার্য ভিত্তি - টিপু তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে অবস্থান পরীক্ষার্থীদের মুরাদনগরে পুকুর থেকে সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

বিটিভি বিতর্কে সেরা কুমিল্লা কালেক্টরেট স্কুল এণ্ড কলেজ

অনলাইন সংস্করণ
২২ নভেম্বর ২০২০, ১২:৩৭ অপরাহ্ণ ৩৭ বার পঠিত
বিটিভি বিতর্কে সেরা কুমিল্লা কালেক্টরেট স্কুল এণ্ড কলেজ
ফয়সাল মবিন পলাশঃ
‘শিক্ষক নয়, শিশুর মানসিক বিকাশ নিশ্চিত করার জন্য পরিবারের ভূমিকাই প্রধান’ বিষয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কর্তৃক আয়োজিত জাতীয় পর্যায়ে মা ও শিশু বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বিতার্কিক দল। শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় বিটিভিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় এ প্রতিষ্ঠানের অংশ নেয়া বিজয়ী দলের বিতার্কিক শিক্ষার্থীরা হচ্ছে ইরতিজা তাসনিম, সিফাত চৌধুরী ও জিহাদ আফসার আদিব এবং শ্রেষ্ঠ বক্তার স্বীকৃতি অর্জন করে সিফাত চৌধুরী। দিকে এ সাফল্যে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নারগিস আক্তার বলেন, কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর কেন্দ্রস্থল রাজগঞ্জ এলাকায় মনোরম পরিবেশে ২০১৫ সালে প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়। এরপর থেকে এই প্রতিষ্ঠানটি মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে শিক্ষা, বিতর্ক, সাংস্কৃতিক ও খেলাধুলাসহ যে কোন সৃজনশীল ও জ্ঞানভিত্তিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে কুমিল্লা তথা এ অঞ্চলের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে। প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ও কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, ‘এই প্রতিষ্ঠানে শুরু থেকেই শিক্ষার্থীদের বহুমুখি প্রতিভা বিকাশ, লেখাপড়ার মানোন্নয়ন ও ফলাফল ভালো করার জন্য মনিটরিং বৃদ্ধিসহ নানা কার্যক্রম চলমান আছে। এবার বিটিভি বিতর্ক প্রতিযোগিতায় সেরা হওয়ায় শিক্ষার্থী ও কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলকে তিনি অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন