ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ

অনলাইন সংস্করণ
৩১ অক্টোবর ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ • ১০৭ বার পঠিত
শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের আন্দোলনকে বাধাগ্রস্ত করতে কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত তদন্ত কমিটি গঠনের প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। অবিলম্বে এই হয়রানিমূলক নোটিশ প্রত্যাহার না করা হলে সারা দেশে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় মুরাদনগর উপজেলা পরিষদের সামনে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষক-কর্মচারী অংশ নেন। ঘোড়াশাল ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভী মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় এবং কাজিয়াতল দক্ষিণপাড়া ইসলামিয়া মাদ্রাসার সুপার ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সরকার ইকবাল নবীয়াবাদীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষক নেতারা।

সমাবেশে আরও বক্তব্য দেন নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলাল আহমেদ, সরমাকান্দা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার শরীফুল ইসলাম, শিক্ষক নেতা রবিউল ইসলাম, শিক্ষক নেতা জসীমউদ্দীন বিএসসি, পরমতলা ফাজিল মাদ্রাসার মাওলানা আব্দুল মতিন, খুরুল আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. শামছুল আলম, বাখরনগর ফাজিল মাদ্রাসার অধ্যাপক শফিকুল আলম, ঘোড়াশাল আলহাজ্ব রকিব উদ্দিন বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিপিএড) মোহাম্মদ আমির হোসেন এবং পালাসুতা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই যৌক্তিক আন্দোলনকে নেতৃত্ব দেওয়ায় বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে প্রতিহিংসামূলকভাবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটি শিক্ষকদের প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করার একটি গভীর ষড়যন্ত্র।

শিক্ষক নেতারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শিক্ষকদের এই ন্যায্য দাবি উপেক্ষা করে দমন-পীড়ন বা হয়রানি চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। অবিলম্বে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার না করলে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষকসমাজ আরও কঠোর ও লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবে।

সমাবেশ থেকে আগামী ৪ নভেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ঘোষিত অবস্থান কর্মসূচি সফল করতে সর্বস্তরের শিক্ষক-কর্মচারীদের ব্যাপক প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়।

আরও পড়ুন