ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

বিএনপি নেতার বক্তব্য বিকৃত ও ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সভা

অনলাইন সংস্করণ
২৬ অক্টোবর ২০২৪, ৯:২৯ পূর্বাহ্ণ • ৯৭ বার পঠিত
বিএনপি নেতার বক্তব্য বিকৃত ও ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সভা
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা-৩ আসনের সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের একনিষ্ঠ কর্মী মুরাদনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হোসেনের বক্তব্য বিকৃত করে অপপ্রচার ও ছাত্রদল সদস্য নেয়ামুল হোসেন নাহিদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজারে হাজী শুক্কুর আলী পরিবারের উদ্যোগে, বাঙ্গরা সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শাহ আলম সরকার।

এবিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও মুরাদনগর আসনের সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মুঠোফোনে নিজ দলিয় নেতাকর্মীদের উদ্যেশ্য করে বলেন, "আগামীতে আধুনিক মুরাদনগর গড়তে সকল প্রকার বিবেধ ভুলে মুরাদনগরের উন্নয়ন নিয়ে কাজ করতে হবে। যদি  ফ্যাসিস্ট সরকারের কোন দোষর অপরাধের সাথে জড়িত থাকে তাহলে নিজ হাতে আইন তুলে না নিয়ে অপরাধীকে আইনের হাতে তুলে দিতে হবে"।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বাঙ্গরা সদর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল বাসির।

উপজেলা শ্রমিকদল নেতা গোলাম মোস্তফা ও সশফিউল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম সিদ্দিকী, সদর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক শহিদ ব্যপারি, আনিসুর রহমান খান, সাইফুর রহমান বুলবুল, জাহাঙ্গীর সওদাগর, আলমগীর হোসেন মেম্বার, পূর্বধৈর পূর্ব ইউনিয়ন বিএনপির অবিদ হোসেন অবিদ, নৌশেদ মমিন (নশু মমিন), হাজী আলি আক্কাস, ব্যবসায়ী কামরুল হাসান, খুরশেদ আলম ভূইয়া, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক শাহপরান রুবেল, সাধারণ সম্পাদক নাঈম মিয়াসহ অন্যান্য নেতা কর্মীরা।

আরও পড়ুন