ঢাকা ১৭ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল বেইলি সেতু ভেঙে নদীতে, দুর্ভোগে দুই জেলার হাজারো মানুষ

বাবুটিপাড়া ইউনিয়ন স্বপ্নচূড়া সমাজ সংঘ'র আহ্বায়ক কমিটি গঠন

অনলাইন সংস্করণ
১০ জুলাই ২০২৩, ২:১৮ অপরাহ্ণ ৪৩ বার পঠিত
বাবুটিপাড়া ইউনিয়ন স্বপ্নচূড়া সমাজ সংঘ'র আহ্বায়ক কমিটি গঠন
  • আরিফ গাজি:
মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়ন স্বপ্নচূড়া সমাজ সংঘ'র ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি আজ ১০ জুলাই গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে আশরাফ সাগর (জবি) ও সদস্য সচিব হিসেবে মোঃ কামরুজ্জামান (ঢাবি) মনোনিত হয়েছেন। আহ্বায়ক কমিটি অনুমোদন করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক সাইফুল ইসলাম সোহাগ। বাবুটিপাড়া ইউনিয়ন স্বপ্নচূড়া সমাজ সংঘ একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সামাজিক সংগঠন। সংগঠনটি ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি গঠিত হয়। কুমিল্লার মুরাদনগর উপজেলার ২১ নং বাবুটিপাড়া ইউনিয়নে "মানবসেবায় পাশে আছি, পাশে আছি নির্ভয়ে" মূলমন্ত্রে উজ্জ্বীবিত হয়ে বিভিন্ন মানবসেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। বাবুটিপাড়া ইউনিয়ন স্বপ্নচূড়া সমাজ সংঘ'র সাংগঠনিক কাঠামো নির্মানের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির সদস্যবৃন্দ মিলে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন ও কাউন্সিলের মাধ্যমে আগামী ৩ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি করবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মতিউর রহমান সরকার দুখু(ঢাবি), আফসার আল তৈয়বী(কুবি), মেহেদী হাসান বুলবুল(হাবিপ্রবি), মোঃ আবু হানিফ(জবি), মোঃ সাইফুল ইসলাম(চবি) ও সদস্য হিসেবে মাঈনউদ্দিন সরকার, মোশারফ হোসেন সরকার, মোঃ মামনুল ইসলাম মমিন(জাবি), কাইয়ুম হোসেন(ঢাবি), ইমরান হোসেন(জবি), ইসতিয়াক আহমেদ সিফাত(কুবি), মেহেদী হাসান(ঢাবি) ও তাওহিদ জামান মিতুল(বিএমএ) মনোনিত হন।

আরও পড়ুন