ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাবলু আলী খানের রাজনৈতিক জীবনী

অনলাইন সংস্করণ
২১ ডিসেম্বর ২০২০, ৫:৩৭ পূর্বাহ্ণ ৭১ বার পঠিত
বাবলু আলী খানের রাজনৈতিক জীবনী
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কবিতীর্থ দৌলতপুর খাঁ বাড়ির কৃতি সন্তান জনাব বাবলু আলী খান। তিনি আলী আকবর খানের নাতি এবং কবি নজরুল ইসলামের প্রথম স্ত্রী আয়েশা খানম নার্গিসের ভাইপো। বাবলু আলী খান একজন চৌকশ রাজনীতিবীদ, তিনি রাজনৈতিক জীবনে অনেক সুনাম অর্জন করেছে। ১৯৯৬ সাল থেকে ২০০৩ পর্যন্ত ইউনিয়ন ছাত্রলীগের প্রেসিডেন্ট হিসেবে জনগনের পাশে ছিলেন। পরবর্তীতে তিনি মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত। পরে মুরাদনগর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত। রাজনৈতিক জীবনে তার অনেক অবদান আছে মুরাদনগর উপজেলা ছাত্রলীগে। তিনি ১৯৯৬ সাল থেকে কুমিল্লা-৩ মুরাদনগর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এর রাজনীতি করে আসছেন। এছাড়াও বাবলু আলী খান নানান শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথে জরিত রয়েছে। তিনি নারগিস নজরুল বিদ্যা নিকেতন ও দৌলতপুর আলিম মাদরাসার আজীবন দাতা সদস্য। নজরুল নার্গীস স্মৃতি ফোরামের সেক্রেটারি এবং তিনি ২০১৪ সালে মুরাদনগর উপজেলার শ্রেষ্ট প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে নির্বাচিত হয়। বর্তমানে বাবলু আলী খান ৬নং বাঙ্গরা সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক পদপ্রার্থী। তিনি এলাকার সর্বস্তরের জনগনের দোয়া কামনা করেন।

আরও পড়ুন