ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

বাঞ্ছারামপুরে খাটের নিচ থেকে ভাই বোনের রক্তাক্ত গলা কাটা লাশ উদ্ধার

অনলাইন সংস্করণ
২৫ আগস্ট ২০২০, ৪:৪২ পূর্বাহ্ণ ৫৮ বার পঠিত
বাঞ্ছারামপুরে খাটের নিচ থেকে ভাই বোনের রক্তাক্ত গলা কাটা লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ গ্রামের নিজ ঘরের খাটের নিচ থেকে সিফা আক্তার ও কামরুল হাসান নামে দুই ভাই বোনের গলা কাটার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত দশটার দিকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে, নিহত ২ কিশোর-কিশোরী ওই গ্রামের সৌদি ফেরত প্রবাসী কামাল মিয়ার সন্তান। এদিকে ঘটনা জানার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ গ্রামের সৌদি ফিরত প্রবাসি কামাল মিয়ার মেয়ে সে বাঞ্চারামপুর বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সিফা আক্তার এবং ছেলে সলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র কামরুল হাসানকে সোমবার বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ছেলেকে না পেয়ে মা হাসিনা আক্তার তার মেয়ে সিফাকে রান্না ঘরে রেখে ছেলের সন্ধানে বেরিয়ে যান। পরে তারে ছেলের সন্ধান না পেয়ে বাড়িতে ফিরে এসো দেখেন মেয়ে সিফাও নিখোঁজ। নিখোজের প্রায় ৫ ঘন্টা পর তার বসত ঘরের ২ রুমের ২ খাটের নিচে রক্তাক্ত মরদেহ দেখতেপান পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ এসে রাত ১০ টার দিকে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করেন। জানাযায়, ঘটনার পর থেকে নিহতের মামা বাদল পলাতক রয়েছেন, মামা কেন পলাতক সে নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নবীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার মকবুল হোসেন জানান, ঘটনাটি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিত হত্যাকাণ্ড বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ।

আরও পড়ুন