ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাঞ্ছারামপুরে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
১৯ জানুয়ারি ২০২৫, ১২:৫০ অপরাহ্ণ ৫৩ বার পঠিত
বাঞ্ছারামপুরে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • ডেস্ক রিপোর্ট:
উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অনুষ্ঠিত হয়েছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫। শনিবার (১৮ জানুয়ারি) রাত পর্যন্ত বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নের ইমামনগর জামিয়া ইসলামিয়া কওমি মাদরাসা উদ্যোগে অনুষ্ঠিত হয় এই কুরআন প্রতিযোগিতা। এতে অংশগ্রহাণকারীদের মধ্য থেকে বিজয়ীদেরকে নগদ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায় থেকে জোন ভিত্তিক ১২ শতাধিক হাফেজ, মাওলানা, মুফতি ও মাদরাসার ছাত্ররা অংশগ্রহণ করেন। তিনটি গ্রুপে ভাগ করে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা ও জেলা পর্যায়েও পুরস্কার প্রদান করা হয়। হাফেজ, মাওলানা, মুফতি, মাদরাসার ছাত্র ও ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারনায মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল। মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আবদুস সাত্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি উস্তাযুল হুফ্ফাজ শায়েখ ক্বারী আব্দুল হক্ব। বিশেষ অতিথি ছিলেন শায়েখ ক্বারী নাজমুল হাসান। পবিত্র এই কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানটি দেখতে অনুষ্ঠান স্থলে প্রায় ৫ হাজার ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন