ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

বাঙ্গরা বাজার থানা সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
১৯ ডিসেম্বর ২০২০, ৭:৫৫ অপরাহ্ণ ৩৫ বার পঠিত
বাঙ্গরা বাজার থানা সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সাজ্জাদ হোসেন শিমুলঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা ৬ নং পূর্ব ইউনিয়নের আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে বাঙ্গরা বাজার থানাধীন খামার গ্রামের বালুর মাঠে বাবলু আলী খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম.রুহুল আমিন। সম্মেলন শেষে তিনি জানান, বাঙ্গরাবাজার থানা সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক প্রার্থীদের পরবর্তীতে খুব শিগ্রই কুমিল্লা-০৩ মুরাদনগর এর সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এর মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পূর্ণাঙ্গ কমিটি প্রকশ করা হবে। উক্ত সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহবায়ক নাইউম খান, প্রধান বক্তা হিসেবে বিক্তব্য রাখেন আব্দুল্লাহ নজরুল। বাঙ্গরাবাজার থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হাজী সাগর, আলম সামস, শেখ রফিক ও আব্দুস সাত্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ালীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ আবুল কালাম আজাদ তমাল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাছের সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের স্বাস্হ বিষয়ক সম্পাদক বাবু বিশ্বজিৎ সরকার, বাংগরা বাজার থানা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মিয়া মাছুম, বাংগরা বাজার থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক সবুজ বিল্লাল, বাঙ্গরা বাজার থানা ছাত্র লীগের আহবায়ক আবুল কালাম, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, সাইফুল ইসলাম বাবু, কবির আহমেদ, হাকিম সওদাগর প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য এডভোকেট রকিব চৌধুরি, জেলার মহিলা আওয়ামীলীগের সদস্য আফজানুনেশা বাসেদ, বাঙ্গরা পূর্ব ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি তৌফিক সিদ্দিকী, মুরাদনগর থানার কৃষকলীগের আহবায়ক কামাল উদ্দিন খন্দকার, ইউনিয়নের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, বন কুমার শিব, ওমর ফারুক, এবং উপজেলা আওয়ামী মহিলালীগ নেত্রী কুলসুম আক্তার মিতু ও মমতাজ বেগম, সহ আওয়ামী লীগ ও সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

আরও পড়ুন