ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

বাঙ্গরায় শিক্ষকের বিরুদ্ধে বৃদ্ধ দম্পতিকে কুপিয়ে আহত করার অভিযোগ

অনলাইন সংস্করণ
৫ সেপ্টেম্বর ২০২০, ২:১৫ অপরাহ্ণ • ১০৩ বার পঠিত
বাঙ্গরায় শিক্ষকের বিরুদ্ধে বৃদ্ধ দম্পতিকে কুপিয়ে আহত করার অভিযোগ
মো. নাজিম উদ্দিন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন পীরকাশিমপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধ দম্পতিকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্কুল শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পীরকাশিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় আহত আলী আহাম্মদ (৬০) ও তার স্ত্রী মাজেদা বেগম (৫৫) মাথায় গুরতর আঘাত প্রাপ্ত হয়ে এখন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় অভিযুক্ত কাশিমপুর গ্রামের আলী আশরাফের ছেলে শিপন মিয়া উপজেলা সদরের নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিষয়ের শিক্ষক। অভিযোগ সুত্রে জানা যায়, বসতবাড়ীর উঠানে ছাদের পানি পড়াকে কেন্দ্র করে শিক্ষক শিপন মিয়া ও তার পরিবারের সদস্যরা আলী আহাম্মদের সাথে তর্কে জড়িয়ে পড়ে এসময় আলী আহাম্মদের স্ত্রী মাজেদা বেগম ও তার মেয়ে এগিয়ে এলে শিক্ষক শিপনের নেতৃত্বে তার ছোটভাইসহ বেশ কয়েকেজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় আলী আহাম্মদ ও তার স্ত্রী মাথায় রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়। পরে তাদের শোর-চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পরে আহতের ভাই মজিবুর রহমান বাদী হয়ে শুক্রবার রাতে ৫জনকে আসামী করে বাঙ্গরাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত শিক্ষক শিপন মিয়া বলেন উভয় পক্ষের মাঝে হাতাহাতি হয়েছে। দেশীয় অস্ত্র নিয়ে হামলার কথাটি মিথ্যা। প্রতিহিংসা থেকে এই মামলা করা হয়েছে। এব্যাপারে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের পুলিশের অভিযান চলছে।

আরও পড়ুন