ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

বাঙ্গরায় পথচারীদের মাঝে যুবলীগের ইফতার বিতরণ

অনলাইন সংস্করণ
৮ মে ২০২১, ৫:৫৬ পূর্বাহ্ণ ৫৬ বার পঠিত
বাঙ্গরায় পথচারীদের মাঝে যুবলীগের ইফতার বিতরণ
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র নির্দেশনা অনুযায়ী পবিত্র মাহে রমজান উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইসমাইলের উদ্যোগে অসহায়, দরিদ্র, পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাঙ্গরা বাজার থানা আওয়ামী যুবলীগ। শুক্রবার ইফতারের পূর্ব মুহূর্তে বাঙ্গরা বাজার থানা সদর, গাজীর হাট ও বিষ্ণুপুর বাজার এলাকায় প্রায় পাঁচ শতাধিক রিকশা ও অটোরিকশা ড্রাইভার, দিনমজুর, পথচারীসহ বিভিন্ন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ শেষে বাঙ্গরা পূর্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে দেশ- জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা সহ দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ রুহুল আমিন, বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহবায়ক নাইয়ুম খাঁন, যুগ্ম-আহবায়ক আবদুল্লাহ নজরুল, সদস্য মিয়া মাসুম, সাগর হোসেন, রাকিব সরকার, মহসিন মিয়া, বাতেন মিয়া, জাহাঙ্গীর আলম, নিয়াজ মোঃ রিপন, দিদার হোসনে, সাইদ হোসেন, ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান বন কুমার শীব, ওমর ফারুক, বাঙ্গরা পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তৌফিক সিদ্দীকি, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সদস্য হুমায়ুন কবির, উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম জুয়েল, বাঙ্গরা বাজার থানা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবলু আলী খাঁন, সাধারণ সম্পাদক পারভেস হোসেন, সাংগঠনিক সম্পাদক আলম সামস, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিক তুহিন, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ সকল ইউনিয়ন পর্যায়ের যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন