ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

বাঙ্গরায় উৎসবমুখর পরিবেশে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অনলাইন সংস্করণ
১২ নভেম্বর ২০২০, ৪:২২ অপরাহ্ণ ৩৫ বার পঠিত
বাঙ্গরায় উৎসবমুখর পরিবেশে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাঙ্গরাবাজার থানা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র নির্দেশনায় অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাঙ্গরা বাজার থানা যুবলীগ। পরে বাঙ্গরা বাজার থানা আওয়ামীলীগ কর্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কেক কেটে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়ে থানা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীর সমাপ্তি ঘটে। এসময় কর্মসূচির অংশ হিসেবে বাঙ্গরা বাজার থানা যুবলীগের পক্ষথেকে দোয়া, বৃক্ষ রোপণ ও বাঙ্গরা বাইতুন্নুর হাফেজিয়া নূরানী মাদ্রাসার এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহবায়ক নাইউম খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন। বাঙ্গরা বাজার থানা যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ নজরুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি গোলাম ফারুক রানা। এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম সওদাগর, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তৌফিক ছিদ্দিকী, যুক্তরাট্র আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল আলম দিপু, ভিপি জহির, বাঙ্গরা বাজার থানা যুবলীগের সদস্য মিয়া মাসুম, বিল্লাল হোসেন, সাহিন ভূইয়া, আব্দুল বাতেন, মহসিন সরকার, হাজী সাগর, প্রফেসার মাসুকুল ইসলাম মাসুক, ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাবলু আলী খান, হেলাল উদ্দিন মাষ্টার, বাছির মিয়া, আব্দুল আলীম, আবদুল কুদ্দুছ, আনিছুর রহমান তানিম, যুগ্ম আহবায়ক ছাইদুল, জুয়েল, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ওমর ফারুক ভূইয়া, বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক সজল সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন রেজাউল, চাপিতলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান স্বপন প্রমুখ।

আরও পড়ুন