ঢাকা ৩০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার

বাঙ্গরায় ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন সংস্করণ
২২ নভেম্বর ২০২২, ১১:১০ পূর্বাহ্ণ ৪৩ বার পঠিত
বাঙ্গরায় ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
বাঙ্গরাবাজার থানা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ৮কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় মাদক পাঁচারের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। সোমবার রাতে উপজেলার পূর্ব ধৈইর (পূর্ব) ইউনিয়নের জানঘর কবরস্থানের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন (২৯) বি—বাড়িয়া জেলার কসবা থানার বড়মোড়া পশ্চিম পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। জানা যায়, সোমবার দিবাগত রাতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এসআই মোহাম্মদ হোসেনসহ একদল পুলিশের বিশেষ অভিযান চলাকালে সীমান্ত এলাকা কসবা/মাধবপুর থেকে একটি মাদকের চালান বাঙ্গরা থানা এলাকা দিয়ে যাচ্ছে এমন সংবাদেরর ভিত্তিতে পুলিশ জানঘর কবরস্থান এলাকায় যানবাহনে তল্লাশী অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে নীল ও হলুদ রংয়ের একটি পিকআপ গাড়ি তাদের চেকপোষ্ট অতিক্রম করার সময় পুলিশ তল্লাশী করে ড্রাইভারের সিটের নিচ থেকে ৮কেজি গাঁজা উদ্ধার পূর্বক গাড়িটি জব্দ করা হয়। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন