ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

বাঙ্গরায় ২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

অনলাইন সংস্করণ
১০ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ ৮৩ বার পঠিত
বাঙ্গরায় ২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় দুই কেজি গাঁজাসহ ৩মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে উপজেলার চাপিতলা ইউনিয়নের চাপিতলা দক্ষিণ পাড়া থেকে তাদেরকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশের একটি দল। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো পিরোজপুর জেলা সদরের শিকারপুর গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে বাবুল মিয়া(৪৮) বর্তমান চাপিতলা, বাবুল মিয়ার স্ত্রী জোসনা বেগম ও চাপিতলা গ্রামের শিশু মিয়ার ছেলে আবদুল আলীম (৩৬)। জানা যায়, মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা দক্ষিণ পাড়ায় মাদকদ্রব্য বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই আকবর ও এএসআই আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন