ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

বাঙ্গরায় ১২কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অনলাইন সংস্করণ
৪ জানুয়ারি ২০২৩, ১০:১৫ পূর্বাহ্ণ • ১০৮ বার পঠিত
বাঙ্গরায় ১২কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ী আটক
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীয়াবাদ এলাকা থেকে ১২কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পশ্চিম ইউনিয়নের নবীয়াবাদ মাদ্রাসা মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন কাশিনগর গ্রামের মৃত আবদুল মোতালেবের ছেলে মোশাররফ হোসেন মুছা(৩৭) এবং একই গ্রামের মৃত মতি মিয়ার ছেলে সহিদ মিয়া(৪৫)। পুলিশ সুত্রে জানা যায়, পার্শবতীর্ ব্রাহ্মনপাড়া উপজেলার মাধবপুর থেকে একটি মাদকের চালান বাঙ্গরা বাজার থানা এলাকা হয়ে নবীনগর যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই হৃদয় পালের নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর—কাশিমপুর সড়কের নবীয়াবাদ মাদ্রাসা মার্কেটের সামনে যানবাহনে তল্লাশী অভিযান চালায়। অভিযান চলাকালে সাদা রংয়ের একটি (ঢাকা মেট্রো—চ—১৩—৫০৪৪ নাম্বারের) মাইক্রোবাস তল্লাশী করে ১২কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় মাদক পাঁচারের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বাঙ্গরা বাজার থানা এলাকাকে মাদক মুক্ত করার জন্য আমরা অভিযান পরিচালনা করে যাচ্ছি। এর অংশ হিসেবেই ১২কেজি গাঁজাসহ আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল—হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন