ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা

বাঙ্গরায় ধর্ষকের মৃত্যুদন্ড জনসম্মুখে কার্যকরের দাবীতে বিক্ষোভ

অনলাইন সংস্করণ
১২ মার্চ ২০২৫, ৪:১৯ অপরাহ্ণ ৮৪ বার পঠিত
বাঙ্গরায় ধর্ষকের মৃত্যুদন্ড জনসম্মুখে কার্যকরের দাবীতে বিক্ষোভ
  • বাঙ্গরা বাজার থানা, (কুমিল্লা)

সারাদেশে চলমান ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও ধর্ষকদের জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের আইন বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার সচেতন নাগরিক।

বুধবার বিকেলে কুমিল্লার "বাঙ্গরা জেলা পরিষদ সুপার মার্কেটের" সামনে বাঙ্গরা বাজার থানার সচেতন নাগরিক ও যুব সমাজের ব্যনারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জাহিদুল ইসলাম, কাইয়ুম মুন্সি, আশিকুল ইসলাম সিদ্দিকী, মেহেদী হাসান।

ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে বক্তারা বলেন, সারা দেশে ধর্ষণের প্রবণতা বেড়ে যাওয়া মূল কারণ হচ্ছে দেশে সঠিক বিচার ব্যবস্থা না থাকা। তারা বলেন প্রতিটা ধর্ষণের ঘটনায় জড়িত ধর্ষকদের জনসম্মুখে এনে মৃত্যুদন্ড কার্যকরের আইন করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। ফারজানা বাসে ঘটে যাওয়া ঘটনার দ্রুত বিচারের দাবি জানান তারা।

বক্তারা আইনশৃঙ্খলা বাহীনিকে উদ্দেশ্য করে বলেন, প্রয়োজনে আমাদের যুব সমাজকে সাথে রাখুন। আমরা নিজের পকেটের টাকা খরচ করে আপনাদের সাথে কাজ করতে আগ্রহী। তাও আপনার ধর্ষণের সাথে জরিত সকল অপরাধীকে প্রকাশ্যে ফাঁসির কাষ্ঠে ঝুলান।

আরও পড়ুন