ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
৮ নভেম্বর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ণ ৪৭ বার পঠিত
বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পূর্বধৈইর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন (৪৫) ও আন্দিকোট ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিক মিয়া (৪০)। পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার রাতে অভিযান চালিয়ে পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের দৌলবাড়ি এলাকা থেকে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন ও আন্দিকোট ইউনিয়নের ডালপা এলাকা থেকে ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিক মিয়াকে গ্রেপ্তার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, আটককৃতদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন