ঢাকা ১ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সতর্কীকরণ সাইনবোর্ড উপেক্ষা করে সড়ক বিভাগের জমি দখল কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০

বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটির পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা

অনলাইন সংস্করণ
২৯ ডিসেম্বর ২০২৪, ১:৪০ অপরাহ্ণ ৪১ বার পঠিত
বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটির পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের  আর্থিক সহযোগিতা
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটির পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের  আর্থিক সহযোগিতা এবং শ্রেণিভিত্তিক মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার ও সংবর্ধনা দেওয়া হয়েছে। ‎রোববার সকালে উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন খামারগ্রাম ও.এস. ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষার্থীদের মাঝে এসব সংবর্ধনা দেয়া হয়। এর আগে কুড়াখাল উচ্চবিদ্যালয়েও এ সংবর্ধনা দেওয়া হয়েছে। দুই প্রতিষ্ঠানে মোট ৫৪ জন শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। খামারগ্রাম ও.এস. ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: হারুনুর রশীদের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী সফিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব ও ইসলামী ব্যাংক হাসপাতালের পরিচালক ডা. মো. আমির হোসেন বলেন, বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটি যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে তা প্রশংসার দাবি রাখে। এ ধরনের কার্যক্রম আমাকে সবসময়ই অনুপ্রাণিত করে। সংগঠনের সহায়তায় সবসময় আমাকে পাশে পাবেন বলেও তিনি আশা ব্যক্ত করেছেন। প্রধান আলোচকের বক্তব্যে সংগঠনের আহবায়ক এমআই জামাল সিদ্দিকী বলেন, শিক্ষার্জন করা যেমন জরুরি তেমনি একজন ভালো মানুষ হওয়া তার চেয়ে আরও বেশি জরুরি। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন। শিক্ষা-সমৃদ্ধি ও সমাজকল্যাণে নিবেদিত এই স্লোগানকে সামনে রেখে বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটি আরও শিক্ষামূলক ও সমাজকল্যাণে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রফিয়া রশিদ হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা  নুরুল ইসলাম সিদ্দিকী, খাদ্য অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম। ‎বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংগরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সেলিম। এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামীক লেখক ফোরামের সভাপতি কবি মনিরুল ইসলাম, সমাজসেবক সেলিমুজ্জামান, বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে শিক্ষক মো. ওবায়দুল্লাহ, ইব্রাহিমপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো: জুমান আলী, সদস্য ইকবাল হোসেন ও আকাশ আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন